মেহেরপুরের কলাইডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের টিকা প্রদান কার্যক্রম
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২১
ইং
মেহেরপুর সদরের কলাইডাঙ্গা গ্রামে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে গবাদি পশুকে রোগমুক্ত রাখতে দিনব্যাপী টিকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে কলাইডাঙ্গা গ্রামে শত শত গরু ও ছাগলকে ক্ষুরা রোগ ও পিপিআর-এর টিকা প্রদান করা হয়।
প্রকল্প ম্যানেজার হাসান আল শরীফ বলেন, ‘প্রতিবছর আমাদের দেশে বিপুল সংখ্যক গবাদী পশু ক্ষুরা ও পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বিগত ছয় বছর যাবত এ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন বিনামূল্যে ক্ষুরা ও পিপিআর রোগের টিকা প্রদান করে আসছে। টিকা দেওয়ার ফলে বর্তমানে গবাদী পশুর মৃত্যুহার অনেক কম।’
এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার ব্যবস্থাপক লিটন হোসেন, টেকনিক্যাল উজ্জল হোসেন (প্যারাভেট শীপ ফার্ম), এলএসটি আবুল হোসেন ও মফিজুল ইসলাম।
কমেন্ট বক্স