শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৩ সন্তানের জননী গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
আলমডাঙ্গায় ৩ সন্তানের জননী গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের পারিবারিক কলহের জের ধরে ৩ সন্তানের জননী গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে স্বামীর উপর অভিমান করে ৩ সন্তানের জননী আলোকা খাতুন নিজ ঘরের ফ্যানের সাথে উড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী আলোকা খাতুন(৩৫) পারিবারিক কলহে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরই জের ধরে গতকাল শনিবার দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেছিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে আলোকা খাতুনের শাশুড়ি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয়। পরে আলী হোসেনের ভাগ্নে লিপু আলমডাঙ্গা থানায় অপমৃত্যু দায়ের করেছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত