মেহেরপুরে দাবা লীগের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১১-১২-২০২১
ইং
মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুরে দাবা লীগের উদ্বোধন করা হয়েছে। দাবা ফেডারেশনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেহেরপুরের ৮টি ক্লাব। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান প্রমুখ।
কমেন্ট বক্স