জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
- আপলোড তারিখঃ
১১-১২-২০২১
ইং
উৎসব মুখর পরিবেশে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে গতকাল সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ মোহাম্মদ মুসার সভাপতিত্বে সভা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এসময় পরীক্ষায় যারা ভালো ফলাফল অর্জণ করেছে তাদের হাতে পুরষ্কার তুলে দেন জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু। এসময় আরও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন- রেবেকা সুলতানা, শিক্ষক জাহিদুল ইসলাম, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান, মাহাবুব আরা, আলিমা প্রমুখ।
কমেন্ট বক্স