জীবননগরের মৃগমারীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১১-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের পশ্চিমপাড়া কবরস্থান কমিটির আয়োজনে ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর মৃগমারী পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা,বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন রংপুর জেলা শাখার সহসভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান জিহাদী, দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মো.আবুজার গিফারী, তৃতীয় বক্ত হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন চুয়াডাঙ্গা জেলার সদস্য ও তরুণ উদীয়মান হাফেজ মাওলানা মো. হাসানুজ্জামান। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন ও হাদিসের কথা শুনতে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা দলে দলে হাজির হন।
কমেন্ট বক্স