চুয়াডাঙ্গায় বাল্যসখা সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ
- আপলোড তারিখঃ
১০-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গায় বাল্যসখা সংগঠনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা ১২ নম্বর রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শীতার্থদের মধ্যে তিনশত কম্বল বিতরণ করে বাল্যসখা সংগঠণটির সদস্যরা। এসময় বাল্যসখা সংগঠণের পক্ষে উপস্থিত ছিলেন, ডালিম, জুয়েল, রাশেদ, ডা. রতন, খুশি ও সুরুজ। এসময় অভিভাবক বৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজী মো. মকবুল হোসেন, মোস্তফা কামাল, তৌফিকুল ইসলাম, হাজী সাইদুর রহমান, আব্দুল হক জোয়ার্দ্দার শান্তি, হাজী আ. রশিদ, আব্দুল মোতালিব, সামসুল হক, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আলাউল ইসলাম, আলেয়া জোয়াদ্দার, রওশন আরা, দৌলতুন হানার, স্বপন কুমার প্রমুখ।
কমেন্ট বক্স