সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সেমিনার

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
গাংনীতে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সেমিনার
মেহেরপুরের গাংনীতে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের গাংনী উপজেলা সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও জেলা মেহেরপুর কণ্যা-শিশু অ্যাডভোকেসির মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম। অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক আলোচনায় প্রধান আলোচক ছিলেন প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদী হাসান শিপলু। এসময় আরও বক্তব্য দেন ডিবিসি ও সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, সুজনের জেলা সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফজলুল হক, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা