ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের গাংনী উপজেলা সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন ও জেলা মেহেরপুর কণ্যা-শিশু অ্যাডভোকেসির মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম।
অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক আলোচনায় প্রধান আলোচক ছিলেন প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদী হাসান শিপলু। এসময় আরও বক্তব্য দেন ডিবিসি ও সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, সুজনের জেলা সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফজলুল হক, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
