ঝিনাইদহে রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা
- আপলোড তারিখঃ
০৫-১২-২০২১
ইং
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ শহরের সুকান্ত সড়কে ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর উর রহমান। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিট সভাপতি বাবু কনক কান্তি দাস।
এসময় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান ফোটন, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ বিএম রেজাউল করিম ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এসএম আনিসুর রহমান খোকাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সেক্রেটারি জে এম রাশীদুল আলম রশীদ।
কমেন্ট বক্স