ঝিনাইদহে রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা

আপলোড তারিখঃ 2021-12-05 ইং
ঝিনাইদহে রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা ছবির ক্যাপশন:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ শহরের সুকান্ত সড়কে ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর উর রহমান। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিট সভাপতি বাবু কনক কান্তি দাস। এসময় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান ফোটন, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ বিএম রেজাউল করিম ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এসএম আনিসুর রহমান খোকাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন  সেক্রেটারি জে এম রাশীদুল আলম রশীদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)