আলমডাঙ্গা সরকারি কলেজে মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
০৪-১২-২০২১
ইং
আলমডাঙ্গা সরকারি কলেজে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।
প্রভাষক মাকসুদুর রহমানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, প্রভাষক রাশিদুল মোমিন, ফারুক হোসেন, আবু সাঈদ, আব্দুল হাই, এমদাদুল হক ডাবু, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও অভিভাবক সোহেলী আক্তার।
কমেন্ট বক্স