আলমডাঙ্গা সরকারি কলেজে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-12-04 ইং
আলমডাঙ্গা সরকারি কলেজে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা সরকারি কলেজে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রভাষক মাকসুদুর রহমানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, প্রভাষক রাশিদুল মোমিন, ফারুক হোসেন, আবু সাঈদ, আব্দুল হাই, এমদাদুল হক ডাবু, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও অভিভাবক সোহেলী আক্তার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)