শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় সড়কবাতির লাইট ও ব্যাটারি চুরি

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
কার্পাসডাঙ্গায় সড়কবাতির লাইট ও ব্যাটারি চুরি
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা সুবলপুর সড়কের নুড়িতলা নামকস্থান থেকে বাঘাডাঙ্গামুখী কাঁচারাস্তার মোড়ে সড়কবাতির (ল্যাম্পপোস্ট) ব্যাটারী ও লাইট চুরি করে নিয়েছে চোরচক্র। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্পাসডাঙ্গা-সুবুলপুর সড়কের সড়কবাতি উপড়ে মাটিতে ফেলে ব্যাটারী ও লাইট চুরি করে চোরচক্র। এরই মধ্যে সুবুলপুর থেকে একটি পিকআপ ভ্যান আসলে ভ্যানটি দাঁড় করিয়ে ড্রাইভারের কাছে থাকা নগদ প্রায় ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই চোরচক্রটি। এবিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জুয়েল বলেন, ‘ল্যাম্পপোস্টের ব্যাটারি চুরি ও ছিনতায়ের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রটি পালিয়ে যায়। আমরা চোর চক্রটির সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।’


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ