ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা সুবলপুর সড়কের নুড়িতলা নামকস্থান থেকে বাঘাডাঙ্গামুখী কাঁচারাস্তার মোড়ে সড়কবাতির (ল্যাম্পপোস্ট) ব্যাটারী ও লাইট চুরি করে নিয়েছে চোরচক্র। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্পাসডাঙ্গা-সুবুলপুর সড়কের সড়কবাতি উপড়ে মাটিতে ফেলে ব্যাটারী ও লাইট চুরি করে চোরচক্র। এরই মধ্যে সুবুলপুর থেকে একটি পিকআপ ভ্যান আসলে ভ্যানটি দাঁড় করিয়ে ড্রাইভারের কাছে থাকা নগদ প্রায় ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই চোরচক্রটি। এবিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জুয়েল বলেন, ‘ল্যাম্পপোস্টের ব্যাটারি চুরি ও ছিনতায়ের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রটি পালিয়ে যায়। আমরা চোর চক্রটির সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।’
