শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি-এসপি

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২১ ইং
মুজিবনগরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি-এসপি
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার মো. রাফিউল আলম মুজিবনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা উপজেলার বল্লভপুর শিব মন্দির, রতনপুর দুর্গা মন্দির, মহাজনপুর সার্বজনীন দুর্গা মন্দির, বাবুপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মণ্ডপ, দারিয়াপুর খানপুর দাসপাড়া পূজা মণ্ডপ ও মোনাখালী কালী মন্দির পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার উপজেলাবাসীকে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। এটিকে লালন করতে হবে’। পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে পিপি পল্লব ভট্টাচার্য, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত