ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার মো. রাফিউল আলম মুজিবনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা উপজেলার বল্লভপুর শিব মন্দির, রতনপুর দুর্গা মন্দির, মহাজনপুর সার্বজনীন দুর্গা মন্দির, বাবুপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মণ্ডপ, দারিয়াপুর খানপুর দাসপাড়া পূজা মণ্ডপ ও মোনাখালী কালী মন্দির পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার উপজেলাবাসীকে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। এটিকে লালন করতে হবে’। পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে পিপি পল্লব ভট্টাচার্য, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
