জীবননগর বিএডিসির বীজ ও সার ডিলার সমিতির নতুন কমিটি গঠন
- আপলোড তারিখঃ
১১-১০-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা বিএডিসির বীজ ও সার ডিলার সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জীবননগর দত্তনগর সড়কে অবস্থিত এ্যানি এন্টারপ্রাইজের অফিসকক্ষে এ কমিটি গঠন করা হয়। বীজ ও সার ডিলার সামসুল হুদার সভাপতিত্বে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে সুফলা বীজ ভাণ্ডারের সত্ত্বাধিকারী রাজেদুল ইসলামকে সভাপতি ও রোহান ট্রেডার্সের সত্ত্বাধিকারী সাংবাদিক আকিমুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মত্তাদির শাওন, কোষাধ্যক্ষ সাংবাদিক মামুন উর রহমান, নির্বাহী সদস্য সামসুল হুদা, জহির উদ্দীন, সাবু, শরিফুল ইসলাম ও লিয়াকত আলী।
কমেন্ট বক্স