জীবননগর বিএডিসির বীজ ও সার ডিলার সমিতির নতুন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-10-11 ইং
জীবননগর বিএডিসির বীজ ও সার ডিলার সমিতির নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা বিএডিসির বীজ ও সার ডিলার সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জীবননগর দত্তনগর সড়কে অবস্থিত এ্যানি এন্টারপ্রাইজের অফিসকক্ষে এ কমিটি গঠন করা হয়। বীজ ও সার ডিলার সামসুল হুদার সভাপতিত্বে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে সুফলা বীজ ভাণ্ডারের সত্ত্বাধিকারী রাজেদুল ইসলামকে সভাপতি ও রোহান ট্রেডার্সের সত্ত্বাধিকারী সাংবাদিক আকিমুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মত্তাদির শাওন, কোষাধ্যক্ষ সাংবাদিক মামুন উর রহমান, নির্বাহী সদস্য সামসুল হুদা, জহির উদ্দীন, সাবু, শরিফুল ইসলাম ও লিয়াকত আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)