সভাপতি পিংকি ও সাধারণ সম্পাদক রিমু
- আপলোড তারিখঃ
০৮-১০-২০২১
ইং
আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আলমডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সাহেদা খাতুনের নিজ বাসভবনে এই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোছা. আসমাউল হুসনা পিংকিকে সভাপতি ও রিমু খাতুনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. জাহানারা খাতুন ও আলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোছা. স্বপ্না খাতুন, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ নেত্রী রাবেয়া খাতুন, আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স