সভাপতি পিংকি ও সাধারণ সম্পাদক রিমু

আপলোড তারিখঃ 2021-10-08 ইং
সভাপতি পিংকি ও সাধারণ সম্পাদক রিমু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আলমডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সাহেদা খাতুনের নিজ বাসভবনে এই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোছা. আসমাউল হুসনা পিংকিকে সভাপতি ও রিমু খাতুনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. জাহানারা খাতুন ও আলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোছা. স্বপ্না খাতুন, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ নেত্রী রাবেয়া খাতুন, আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)