মুজিবনগর উপজেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মুজিবনগর:
মুজিবনগর উপজেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতি সপ্তাহের মুজিবনগর উপজেলার সাধারণ জনগণের আনিত অভিযোগের গণশুনানি সেবা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার।
এসময় তিনি বলেন, ভূমি জটিলতা, রেকর্ড সংশোধন ও পরামর্শ প্রদান করা হয়। পারস্পরিক বিরোধ নিরসনসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের সব ধরণের সেবা থেকে মুজিবনগরবাসী যাতে বঞ্চিত না হয়, সে জন্য ক্ষেত্রবিশেষ, সেবা সংশ্লিষ্ট অন্য দপ্তর প্রধানকে এ শুনানিতে যুক্ত করা হয়। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে এই গণশুনানিতে প্রতি সপ্তাহে বুধবার প্রায় ৫০টি জটিলতার সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।
কমেন্ট বক্স