মুজিবনগর উপজেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-09-23 ইং
মুজিবনগর উপজেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর উপজেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতি সপ্তাহের মুজিবনগর উপজেলার সাধারণ জনগণের আনিত অভিযোগের গণশুনানি সেবা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। এসময় তিনি বলেন, ভূমি জটিলতা, রেকর্ড সংশোধন ও পরামর্শ প্রদান করা হয়। পারস্পরিক বিরোধ নিরসনসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের সব ধরণের সেবা থেকে মুজিবনগরবাসী যাতে বঞ্চিত না হয়, সে জন্য ক্ষেত্রবিশেষ, সেবা সংশ্লিষ্ট অন্য দপ্তর প্রধানকে এ শুনানিতে যুক্ত করা হয়। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে এই গণশুনানিতে প্রতি সপ্তাহে বুধবার প্রায় ৫০টি জটিলতার সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)