মেহেরপুরে বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই
- আপলোড তারিখঃ
২১-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর শহরের চক্কর পাড়ায় ছিনতাইকারীর কবলে পড়েন রহিমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা। এ ঘটনায় বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেনটি খোয়া যায়। রহিমা খাতুন চক্কপাড়ার মোকবুল হোসেনের স্ত্রী। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, বৃদ্ধা রহিমা খাতুন প্রতিনিনের ন্যায় গতকাল সকালে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাচ্ছিলেন। ঠিক সেই সময় ছিনতাইকারী তাঁর গলায় থাকা স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা জানান, ‘ঘটনা শুনেছি, কিন্তু কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমেন্ট বক্স