মেহেরপুরে বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই

আপলোড তারিখঃ 2021-09-21 ইং
মেহেরপুরে বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের চক্কর পাড়ায় ছিনতাইকারীর কবলে পড়েন রহিমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা। এ ঘটনায় বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেনটি খোয়া যায়। রহিমা খাতুন চক্কপাড়ার মোকবুল হোসেনের স্ত্রী। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বৃদ্ধা রহিমা খাতুন প্রতিনিনের ন্যায় গতকাল সকালে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাচ্ছিলেন। ঠিক সেই সময় ছিনতাইকারী তাঁর গলায় থাকা স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা জানান, ‘ঘটনা শুনেছি, কিন্তু কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)