মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে তিন জুয়াড়ী আটক
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে ইকবাল হোসেন, আজিরুল ইসলাম, মনিরুল ইসলাম নামের ৩ জুয়াড়ী আটক হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক ইকবাল হোসেন খন্দকারপাড়া গ্রামের আব্দুর রফিকের ছেলে, আজিরুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মনিরুল ইসলাম নুর ইসলামের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে টাউন ফাঁড়ির হাবিলদার আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খন্দকারপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩ যুবককে আটক করে।
কমেন্ট বক্স