মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে তিন জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2021-09-16 ইং
মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে তিন জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে ইকবাল হোসেন, আজিরুল ইসলাম, মনিরুল ইসলাম নামের ৩ জুয়াড়ী আটক হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক ইকবাল হোসেন খন্দকারপাড়া গ্রামের আব্দুর রফিকের ছেলে, আজিরুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মনিরুল ইসলাম নুর ইসলামের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে টাউন ফাঁড়ির হাবিলদার আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খন্দকারপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩ যুবককে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)