মেহেরপুরে হেরোইনসহ একজন আটক
- আপলোড তারিখঃ
১৪-০৯-২০২১
ইং
জীবননগর অফিস:
মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি আটক হয়েছেন। গত রোববার দিবাগত রাতে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। সাইফুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার সোহরাব হোসেনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ফাঁড়ির এসআই আবুল হাসেমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স