মেহেরপুরে হেরোইনসহ একজন আটক

আপলোড তারিখঃ 2021-09-14 ইং
মেহেরপুরে হেরোইনসহ একজন আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি আটক হয়েছেন। গত রোববার দিবাগত রাতে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। সাইফুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার সোহরাব হোসেনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ফাঁড়ির এসআই আবুল হাসেমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)