দর্শনা দুধপাতিলায় ভাতিজার মৃত্যুর এক সপ্তাহের মাথায় চাচার মৃত্যু
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০২১
ইং
দর্শনা অফিস:
দর্শনা দুধপাতিলায় সাপের কামড়ে ভাতিজার মৃত্যুর এক সপ্তাহের মাথায় বিষক্রিয়ায় দুই সন্তানের জনক চাচা শরিফুল ইসলাম শরিফের (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে ও দর্শনা কেরুজ চিনিকলের প্রকৌশলী বিভাগের শ্রমিক বয়লারের পাম্প হেলপার।
জানা যায়, গত সোমবার সকালের দিকে গ্রামের সুতার মাঠের শিম খেতে কীটনাশক প্রয়োগ করতে যান। এরপর মাঠ হতে বাড়ি ফিরলে দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসার একপর্যায়ে গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বাদ জোহর গ্রামের ঈদগাঁহ মাঠে নামাজের জানাজা শেষে পাশের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত বুধবার শরিফুলের ভাই মহিদুল ইসলামের আড়াই বছর বয়সি ছেলে হিমেল সাপের কামড়ে মারা যায়।
কমেন্ট বক্স