দর্শনা দুধপাতিলায় ভাতিজার মৃত্যুর এক সপ্তাহের মাথায় চাচার মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-08 ইং
দর্শনা দুধপাতিলায় ভাতিজার মৃত্যুর এক সপ্তাহের মাথায় চাচার মৃত্যু ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দুধপাতিলায় সাপের কামড়ে ভাতিজার মৃত্যুর এক সপ্তাহের মাথায় বিষক্রিয়ায় দুই সন্তানের জনক চাচা শরিফুল ইসলাম শরিফের (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে ও দর্শনা কেরুজ চিনিকলের প্রকৌশলী বিভাগের শ্রমিক বয়লারের পাম্প হেলপার। জানা যায়, গত সোমবার সকালের দিকে গ্রামের সুতার মাঠের শিম খেতে কীটনাশক প্রয়োগ করতে যান। এরপর মাঠ হতে বাড়ি ফিরলে দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসার একপর্যায়ে গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বাদ জোহর গ্রামের ঈদগাঁহ মাঠে নামাজের জানাজা শেষে পাশের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত বুধবার শরিফুলের ভাই মহিদুল ইসলামের আড়াই বছর বয়সি ছেলে হিমেল সাপের কামড়ে মারা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)