আন্দুলবাড়ীয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০৩-০৯-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিনগত রাতে জীবননগরের আন্দুলবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে আটক করে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ার হায়াত আলীর ছেলে আরমান আলী (২০), মৃত ফজর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও বাজারপাড়ার মৃত শওকত আলী শেখের ছেলে লিটন শেখ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আদালতের গ্রেপ্তারি পরোয়নার আদেশপত্র হাতে পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন ও টুআইসি এএসআই সাহাবুদ্দিন ফোর্সসহ রাতভর পৃথক অভিযান চালিয়ে ৩জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
কমেন্ট বক্স