আন্দুলবাড়ীয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-09-03 ইং
আন্দুলবাড়ীয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার দিনগত রাতে জীবননগরের আন্দুলবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে আটক করে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ার হায়াত আলীর ছেলে আরমান আলী (২০), মৃত ফজর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও বাজারপাড়ার মৃত শওকত আলী শেখের ছেলে লিটন শেখ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আদালতের গ্রেপ্তারি পরোয়নার আদেশপত্র হাতে পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন ও টুআইসি এএসআই সাহাবুদ্দিন ফোর্সসহ রাতভর পৃথক অভিযান চালিয়ে ৩জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)