রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের রুহের মাগফিরাত ও সোহেল রানা ডালিমের সুস্থতা কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২১ ইং
সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের রুহের মাগফিরাত ও সোহেল রানা ডালিমের সুস্থতা কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া
জীবননগর অফিস: জীবননগর প্রেসক্লাবের সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জীবননগর প্রেসক্লাবে এ সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সহসভাপতি নারায়ণ ভৌমিক, আফজাজুল হক ধীরু, সালাউদ্দিন কাজল, জাহিদ বাবু, আকিমুল ইসলাম, মামুনুর রহমান, মুন্সী খোকন, জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, হুমায়ন কবির, ফয়সাল খবির, জাহাঙ্গীর আলম, মাজেদুর রহমান লিটন, মনিরুল ইসলাম প্রমুখ। সাধারণ সভা শেষে যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের রুহের মাগফিরাত কামনা এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক