ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর প্রেসক্লাবের সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জীবননগর প্রেসক্লাবে এ সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সহসভাপতি নারায়ণ ভৌমিক, আফজাজুল হক ধীরু, সালাউদ্দিন কাজল, জাহিদ বাবু, আকিমুল ইসলাম, মামুনুর রহমান, মুন্সী খোকন, জামাল হোসেন খোকন, মিঠুন মাহমুদ, হুমায়ন কবির, ফয়সাল খবির, জাহাঙ্গীর আলম, মাজেদুর রহমান লিটন, মনিরুল ইসলাম প্রমুখ।
সাধারণ সভা শেষে যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের রুহের মাগফিরাত কামনা এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
