রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন। এসময় আন্দুলবাড়ীয়া গ্রামের আশরাফুল হকের ছেলে সোলাইমান হোসেন ও নজির আহাম্মদের ছেলে জহুরুল ইসলামকে দন্ডবিধির ১৮৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ৫০০ টাকা করে দুজনকে মোট ১ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা ভূমি অফিসের পেশকার মোক্তার হোসেন, জীবননগর থানা পুলিশ ও শাহাপুর ক্যাম্প পুলিশ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়