প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দীন। এসময় আন্দুলবাড়ীয়া গ্রামের আশরাফুল হকের ছেলে সোলাইমান হোসেন ও নজির আহাম্মদের ছেলে জহুরুল ইসলামকে দন্ডবিধির ১৮৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ৫০০ টাকা করে দুজনকে মোট ১ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা ভূমি অফিসের পেশকার মোক্তার হোসেন, জীবননগর থানা পুলিশ ও শাহাপুর ক্যাম্প পুলিশ।
