সাধুহাটীতে দোকানের বেড়া কেটে চুরি!
- আপলোড তারিখঃ
২৯-০৬-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী তেলপাম্পের সামনে শাহাদৎ হোসেনের ফার্নিচারের দোকানে চুরি হয়েছে। চোরেরা ঘরে টিনের বেড়া কেটে দুইটি সফটওয়ার মেশিন, ড্রিলিং মেশিন ও বাটালীসহ যন্ত্রপাতি নিয়ে গেছে। ফার্নিচারের দোকানদার শাহাদৎ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের আনসার আলীর ছেলে। এ ব্যাপারে গতকাল সোমবার বিকেলে তিনি ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন। অন্যদিকে, চুরির খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এএসআই লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, ২৬ জুন দিনগত রাতে চোরেরা তার ঘরের বেড়া কেটে এ সব যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।
কমেন্ট বক্স