সাধুহাটীতে দোকানের বেড়া কেটে চুরি!

আপলোড তারিখঃ 2021-06-29 ইং
সাধুহাটীতে দোকানের বেড়া কেটে চুরি! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী তেলপাম্পের সামনে শাহাদৎ হোসেনের ফার্নিচারের দোকানে চুরি হয়েছে। চোরেরা ঘরে টিনের বেড়া কেটে দুইটি সফটওয়ার মেশিন, ড্রিলিং মেশিন ও বাটালীসহ যন্ত্রপাতি নিয়ে গেছে। ফার্নিচারের দোকানদার শাহাদৎ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের আনসার আলীর ছেলে। এ ব্যাপারে গতকাল সোমবার বিকেলে তিনি ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন। অন্যদিকে, চুরির খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এএসআই লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, ২৬ জুন দিনগত রাতে চোরেরা তার ঘরের বেড়া কেটে এ সব যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)