চুয়াডাঙ্গায় অসুস্থ অটোবাইক শ্রমিককে আর্থিক সহযোগিতা
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
অসুস্থ অটোবাইক শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছে চুয়াডাঙ্গা জেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি। অসুস্থ অটোবাইক শ্রমিক মো. দরবেশকে ৩ হাজার টাকার আর্থিক সহযোগিতা করা হয়। সংগঠনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান অসুস্থ দরবেশের মায়ের হাতে তুলে দেন চুয়াডাঙ্গা জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মুনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (সাজু)। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শিশির, অর্থ সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মুর্শিদ, সাতগাড়ী অটো মোড়ের অটো সময় নিয়ন্ত্রণ-এর স্ট্যাটার আরিফ প্রমুখ।
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু জানান, দীর্ঘ করোনাকালে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সহযোগিতা করাসহ সরকারি নির্দেশনা প্রতিপালনে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম করা হয়েছে। অসুস্থ শ্রমিক দরবেশকে ৩ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
কমেন্ট বক্স