চুয়াডাঙ্গায় অসুস্থ অটোবাইক শ্রমিককে আর্থিক সহযোগিতা

আপলোড তারিখঃ 2021-05-05 ইং
চুয়াডাঙ্গায় অসুস্থ অটোবাইক শ্রমিককে আর্থিক সহযোগিতা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ অটোবাইক শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছে চুয়াডাঙ্গা জেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি। অসুস্থ অটোবাইক শ্রমিক মো. দরবেশকে ৩ হাজার টাকার আর্থিক সহযোগিতা করা হয়। সংগঠনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান অসুস্থ দরবেশের মায়ের হাতে তুলে দেন চুয়াডাঙ্গা জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মুনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (সাজু)। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শিশির, অর্থ সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মুর্শিদ, সাতগাড়ী অটো মোড়ের অটো সময় নিয়ন্ত্রণ-এর স্ট্যাটার আরিফ প্রমুখ। সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু জানান, দীর্ঘ করোনাকালে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সহযোগিতা করাসহ সরকারি নির্দেশনা প্রতিপালনে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম করা হয়েছে। অসুস্থ শ্রমিক দরবেশকে ৩ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)