মে দিবসে কৃষকের ধান গুছিয়ে দিল শিকড়
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০২১
ইং
জীবননগর অফিস:
‘মালিক শ্রমিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়ব দেশ’ এই প্রতিপাদ্যে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জীবননগরে হতদরিদ্র কৃষক আব্দুর রহিমের এক বিঘা জমির ধান কেটে, বেঁধে ও গুছিয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যরা।
জানা যায়, মহামারি করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকার ফলে কৃষকদের ফসল গোছাতে হিমশিম খেতে হচ্ছে। সে কারণে বিনা পারিশ্রমিকে গত শনিবার সকালে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে দিনমজুর কৃষক আব্দুর রহিমের এক বিঘা জমির ধান কেটে, বেঁধে ও গুছিয়ে দেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় টিম।
স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিতের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি চাষী রমজান, যুগ্ম সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য হোসাইন আহম্মেদ, কাজল হোসেন, মফিজুল ইসলাম, ওমর ফারুক, রমজান হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
কমেন্ট বক্স