মে দিবসে কৃষকের ধান গুছিয়ে দিল শিকড়

আপলোড তারিখঃ 2021-05-03 ইং
মে দিবসে কৃষকের ধান গুছিয়ে দিল শিকড় ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: ‘মালিক শ্রমিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়ব দেশ’ এই প্রতিপাদ্যে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জীবননগরে হতদরিদ্র কৃষক আব্দুর রহিমের এক বিঘা জমির ধান কেটে, বেঁধে ও গুছিয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যরা। জানা যায়, মহামারি করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকার ফলে কৃষকদের ফসল গোছাতে হিমশিম খেতে হচ্ছে। সে কারণে বিনা পারিশ্রমিকে গত শনিবার সকালে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে দিনমজুর কৃষক আব্দুর রহিমের এক বিঘা জমির ধান কেটে, বেঁধে ও গুছিয়ে দেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় টিম। স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিতের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি চাষী রমজান, যুগ্ম সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য হোসাইন আহম্মেদ, কাজল হোসেন, মফিজুল ইসলাম, ওমর ফারুক, রমজান হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)