সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২১ ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারি কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ শাহজাহান আলী (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থান থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত শাহজাহান আলী চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি করে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয় শাহজাহান আলীকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড