ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারি কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ শাহজাহান আলী (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থান থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত শাহজাহান আলী চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি করে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয় শাহজাহান আলীকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।
