সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার ও ঈদ-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২১ ইং
তিতুদহে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার ও ঈদ-সামগ্রী বিতরণ
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিতুদহ ইউনিয়নে ‘মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার-সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন সরকারের সভাপতিত্বে গতকাল সোমবার রাত ৮টায় তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়া, ৬৩ নম্বর আড়িয়া, গিরিশনগর, নুরুল্লাপুর ও গবরগাড়া গ্রামের হতদরিদ্রের মধ্যে ঈদ উপহার ও ইফতার-সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নিশান মিয়া, কার্যকারী সদস্য মামুন সরকার, রতন বিশ্বাস, সুলতান সরকার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড