ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিতুদহ ইউনিয়নে ‘মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার-সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন সরকারের সভাপতিত্বে গতকাল সোমবার রাত ৮টায় তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়া, ৬৩ নম্বর আড়িয়া, গিরিশনগর, নুরুল্লাপুর ও গবরগাড়া গ্রামের হতদরিদ্রের মধ্যে ঈদ উপহার ও ইফতার-সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নিশান মিয়া, কার্যকারী সদস্য মামুন সরকার, রতন বিশ্বাস, সুলতান সরকার প্রমুখ।
