সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে পদোন্নতি
- আপলোড তারিখঃ
০১-০৪-২০২১
ইং
অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে ময়মনসিংহ জেলার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে ময়মনসিংহ জেলার সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজির মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ মার্চ আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা-৩ এর ১০.০০.০০০০.১২৭.১৯.০০১.১৯.১৪৮ নং স্মারকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে ময়মনসিংহ জেলার সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান নতুন কর্মস্থলে যোগদানের জন্য গতকাল বুধবার চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম কামাল হোসেন শিকদারের নিকট দায়িত্বভার অর্পণ করেছেন। এদিকে, বিদায়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে জজশিপের কর্মকর্তা ও কর্মচারীরা বিদায় সংবর্ধনা জানিয়েছেন।
কমেন্ট বক্স