সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে পদোন্নতি

আপলোড তারিখঃ 2021-04-01 ইং
সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে পদোন্নতি ছবির ক্যাপশন:
অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে ময়মনসিংহ জেলার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে ময়মনসিংহ জেলার সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজির মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ মার্চ আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা-৩ এর ১০.০০.০০০০.১২৭.১৯.০০১.১৯.১৪৮ নং স্মারকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে ময়মনসিংহ জেলার সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান নতুন কর্মস্থলে যোগদানের জন্য গতকাল বুধবার চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম কামাল হোসেন শিকদারের নিকট দায়িত্বভার অর্পণ করেছেন। এদিকে, বিদায়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে জজশিপের কর্মকর্তা ও কর্মচারীরা বিদায় সংবর্ধনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)