মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২১ ইং
শৈলকুপায় নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দুধসর ও ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভাটই বাজারে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের পরিচালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু, সহসভাপতি মকবুল হোসেন, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাড. ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ জোয়াদ আলী বিশ্বাস, শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-প্রচার সম্পাদক এস এম সাহাবুদ্দিন সাবু, সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার, শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্ল্যা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী শেফালী বেগমকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২০২০ সালের ৪ নভেম্বর শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা মৃত্যুবরণ করেন। ফলে পদটি শূন্য হওয়ায় তাঁর স্ত্রী শেফালী বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়ছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড