প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দুধসর ও ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভাটই বাজারে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের পরিচালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু, সহসভাপতি মকবুল হোসেন, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাড. ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ জোয়াদ আলী বিশ্বাস, শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-প্রচার সম্পাদক এস এম সাহাবুদ্দিন সাবু, সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার, শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্ল্যা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
এসময় বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী শেফালী বেগমকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২০২০ সালের ৪ নভেম্বর শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা মৃত্যুবরণ করেন। ফলে পদটি শূন্য হওয়ায় তাঁর স্ত্রী শেফালী বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়ছেন।
